
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
প্রায় ৪শ’ বছরের প্রাচীন বৃহত্তর কুমিল্লা জেলার ঐতিহাসিক সর্ববৃহৎ দড়িয়ার পাড় ঈদগাহে ঈদুল ফিতরের ইদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।কুমিল্লার (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) উপজেলার ১৭টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মুসুল্লিদের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত থেকেও এখানে মুসল্লিরা ঈদের জামাতে নামাজ আদায় করতে আসেন। এবারের ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ২১ মার্চ শনিবার সকাল ৮.৩০ মিনিটে।
ঈদগাহটি ঈদের নামাজকে বা ঈদকে কেন্দ্র করে দৃষ্টিনন্দন বা নন্দিতভাবে সাজানো হয়েছে।এই ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান বলেন, ‘দড়িয়ার পাড় ঈদগাঁ কমপ্লেক্সটি বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য দৃষ্টিনন্দন স্থানে পরিণত করাল লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিবারের মতো এবার নির্দিষ্ট সময়ে ঈদের নামাজ আদায় করা হবে। ঈদের নামাজের ইমামতি করবেন পীর যাত্রাপুর গ্রামের মরহুম পীর সাবেক ইমাম মাওলানা সুজত আলীখানের নাতি পীর মাওলানা সাবেক ইমাম সুলতান আহমদ খানের ছেলে মাওলানা মোঃ হোসনে মোবারক।
এছাড়া ঈদের নামাজ আদায় করবেন কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম । বুড়িচং উপজেলা বিএনপি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ঈদের নামাজে অংশগ্রহণ করবেন এবং মুসুল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আরও উপস্থিত থাকবেন ঈদগাহ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান, মনির চেয়ারম্যান, কামাল চেয়ারম্যান, নির্বাহী সদস্য নুরুল আমিন, গিয়াস উদ্দিন,সহ কমিটির অন্যন্য নেতৃবৃন্দ।