
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সেতুবন্ধন স্থানে কুমিল্লার সর্ববৃহৎ ৪০০ বছরের ঐতিহাসিক দড়িয়ারপাড় ঈদগাঁহে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ জামাত শুরু হওয়ার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহে আসতে শুরু করেন। নির্দিষ্ট সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। অনেকেই রাস্তায় জায়নামাজ বিছিয়ে ঈদের জামাতে শরিক হন।কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমতি, বারেশ্বর, সাহেবাবাদ, রহমতপুর টাকই, বড়ভাঙ্গাইন্না, জিরুইন, জগতপুর, বুড়িচং সদর,লড়িবাগ, নাইঘর, পীরযাত্রপুর, সাধকপুর, রাজাপুর, পাঁচোড়া, চড়ানল, ধারেশ্বর গ্রামের মুসুল্লিদের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ভারত থেকেও ঈদের জামাতে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন।
এসময় ঈদের জামাতে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া )আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম, মিজানুর রহমান চেয়ারম্যান,বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, মনির চেয়ারম্যান , কামাল হেসেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ড. মোবারক হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ জামায়াতে অংশ নেন।
আগত মুসুল্লি আবাল বৃদ্ধ বনিতারা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাদের নামাজ আদায় শেষে দেশ ও মুসলিম উম্মাহ এর বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন। পরে বিশিষ্ট জন থেকে সাধারণ মুসুল্লিদের মধ্যে একে অন্যের সাথে কোলাকুলি সম্পন্ন হয়।। ঈদের নামাজের ইমামতি করবেন পীর যাত্রাপুর গ্রামের মরহুম পীর সাবেক ইমাম মাওলানা সুজত আলীখানের নাতি পীর মাওলানা সাবেক ইমাম সুলতান আহমদ খানের ছেলে মাওলানা মোঃ হোসনে মোবারক।