
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে ৬ জনকে কুপিয়ে পিটিয়ে রক্ত জখম করে গুরুতর আহত করার অভিযোগে সন্ত্রাসীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মো.হাসান।
মঙ্গলবার ২৪মার্চ দুপুর ১টায় আমতলী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১মার্চ শনিবার সকাল ১০ টার সময় ধানের কুড়া ক্রয় করাকে কেন্দ্র করিয়া আমার পিতা-আয়নালী আকন ও একই গ্রামের মো: সোনা মিয়া প্যাদা গংদের সাথে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে বিরোধ চলিয়া আসছে।এই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে সোনা মিয়া প্যাদা তোতা মিয়া, আতাহার প্যাদা, বশির প্যাদা, বেল্লাল প্যাদা, মেহেদী হাসান,মাসুম প্যাদা, সোহেল প্যাদা,জিহাদ হোসেনসহ ৮/৯জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র,দা.রামদা, ছেনা,বাঁশের লাঠি নিয়া আমাদের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে আমার বসত ঘরে ঢুকে ভাংচুর করে আমার পিতা আয়নালী আকন,ভাই সজিব, আল-আমিন, রহুল আমিন ও মাতা রোকেয়া বেগমকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
আহতদের স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করেন।সেখানে ভর্তি করার পরে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাদের শের-ই-বাংলা হাসপাতালে কর্তৃপক্ষ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এদের মধ্যে আমার ভাই মো: সজিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছে।
এমতাবস্থায় গত ২২ শেমার্চ রাতে উল্লেখিত সন্ত্রাসী মো: সোনা মিয়াপ্যাদা কে ১নং আসামি করে ১৩ জনসহ ৮/৯ জন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আমার ভাই মোঃ রুহুল আমিন আমতলী থানায় একখানা মামলা দ্বায়ের করেন। মামলা দ্বায়ের করার পর উল্লেখিত সন্ত্রাসীরা নিজেরা ঘটনা সাজিয়ে আমাদের আহত ব্যক্তিদের নামে একটি মামলা দ্বায়ের করেন।যার কোন সত্যতা নাই,মিথ্যা ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত, আমাদের মামলার উদ্দেশ্য ব্যহত করার উদ্দেশ্য এই মামলা দ্বায়ের করেন।আমার ভাই রুহুল আমিন মামলা দ্বায়ের করার পর উল্লেখিত আসামি ও সন্ত্রাসীরা আমাদের দ্বায়েকৃত মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।মামলা প্রত্যাহার না করলে আমাদের বাড়ি-ঘর ছাড়া করা ও হত্যা করার হুমকি দিতেছে।এ ঘটনায় আমি ও আমার পরিবার ন্যায় বিচার চাই।
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয় জানার জন্য সোনা মিয়া গংদের সাথে একাধিকবার চেষ্টা করে ও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমতলী থানার এস আই কমল চন্দ্র দে জানান,মামলার তদন্ত চলছে।আসামীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।