
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলী থেকে কলাপাড়া যাবার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ২৪মার্চ রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের রজোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ নয়ন (২৬) পিতা: হেলাল হাং, আমতলী ৩নং ওয়ার্ডের বটতলায় ও মাসুম (৩০) পটুয়াখালী জেলার পাটুখালী এলাকার।
মুঠো ফোনে নয়নের সাথে কথা বলে জানা যায় তারা আমতলী থেকে মোটরসাইকেলযোগে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন, এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়লে – পাশ দিয়ে চলা সেনাবাহিনীর একটি গাড়ির নিচে পড়ে মাসুম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে,কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।
কলাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান জানান সড়ক দূর্ঘটনায় আহত দু’জন আসেন,তার ভীতরে মাসুমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।