
মোস্তফা ফানু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
আজ ঐতিহ্যবাহী চরভদ্রাসন পাইলট হাইস্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায় এবারের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এদের মধ্যে ৪৮ জন ছাত্র ও ৩৪ জন ছাত্রী রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রথমে পরীক্ষার্থীরা শিক্ষকদের কাছে চলার পথে তাদের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া চেয়ে বক্তব্য দেয়।এরপর শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা দেন এবং তাদের সাফল্য কামনা করেন। শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করতে গিয়ে সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাসানুজ্জামান ও লোকমান হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন, কারণ এই প্রাঙ্গণেই কেটেছে তাদের জীবনের অনেকগুলো বছর। অত্যন্ত গঠনমূলক ও উপদেশ মুলক বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান শিকদার, মমতাজ বেগম, জাকিয়া সুলতানা, শাহনাজ বেগম। অতিথিদের মধ্যে পরামর্শমুলক বক্তব্য দেন উক্ত স্কুলের প্রাক্তন শিক্ষক মাওলানা ফজলুর রহমান , শিক্ষানুরাগী মোফাজ্জেল তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। এ সময় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আঁখি বিশ্বাস, সুরাইয়া সুলতানা, মেহেরুন্নেছা মলি,কাজী হায়দার, হুসেইন মুহম্মদ সিদ্দিকী, আবুল হাসান,আবু তালেব হোসেন ও মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ এনামুল কবির। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুরাইয়া মমতাজ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।