
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন বারো আউলিয়া নগর রাস্তার মাথায় প্রবাসী নুরুল হোছাইনের ক্রয়কৃত জমিতে বাউন্ডারি নির্মাণকাজে বাধা ও হামলার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রবাসী নুরুল হোছাইন অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ ধরে আব্দুল খালেকসহ কয়েকজন ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার (৯ মে) দুপুরে জমিতে বাউন্ডারির কাজ চলাকালে তারা হামলা চালায়।
তিনি আরও বলেন, “আমার বৈধভাবে ক্রয়কৃত জমিতে বাউন্ডারির কাজ করছিলাম। এ সময় আব্দুল খালেকসহ কয়েকজন এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।