
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়।
শনিবার (৩০ মে) আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পালন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন সহ জেলা ও বিএনপির অংগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।পরে বিএনপির নেতাকর্মীরা অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।