
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে বালিয়াচড়া যুব সমাজের উদ্যোগে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়ার সার্বিক তত্ত্বাবধানে মোটরসাইকেল ফাইনাল খেলা সম্পূর্ণ হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে পুরস্কার বিতরণী করেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফরিদপুর চার আসনের জননন্দিত সংসদ শহিদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, ভাঙ্গা উপজেলা বিএনপির উপদেষ্টা কাজী কায়সার, সাবেক সহকারি পুলিশ সুপার এমারত হোসেন মিয়া, আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার মায়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী,কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর,কাউরিবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি শেখ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রোমিও, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সজীব মাতুব্বর, হরির হাট বণিক সমিতির সভাপতি বিএনপি নেতা গোলাম মোস্তফা।
নির্ধারিত খেলা শেষে এক এক করে সমতা হয় পরিশেষে টাইব্রেকারে ব্রাহ্মণ ডাঙ্গা উড়াপাড়া একাদশ কে ৩ শূন্য গলে হারিয়ে পীরের চর রফিক উদ্দিন ভূইয়া একাদশক মোটরসাইকেল উপহার পান।
প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বল বাবুল বলেন, গ্রামগঞ্জের কৃষ্টি কালচার ধরে রাখার জন্য আমি সংসদ সদস্য হিসেবে সকল ভালো কাজের সাথে থাকবো।