
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম আবুল বাশার তালুকদারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) সন্ধ্যায় আমতলী উপজেলা সদরের নুরজাহান ক্লাবে পৌর বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কবির উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ খান।বিএনপি নেতা সোহেল তালুকদার ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক, মরহুমের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। বক্তারা মরহুম আবুল বাসার তালুকদারের রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাঁর অবদান এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়।