
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর চৌমুহনী সড়কের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজ সম্পন্নের উদ্বোধন কার হয়েছে । শুক্রবার ১৯ জুন বিকাল ৪ টায় বারেশ্বর চৌমুহনীতে ইউনি ব্লক দ্বারা ছয় লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
রাজাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।এছাড়াও তিনি বলেন এই জনপদের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কয়েক কোটি টাকা বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রক্রিয়াকরণ করেছেন।শীঘ্রই কাজের টেন্ডার হবে।বিশেষ করে সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করতে হলে মাদক,কিশোর গ্যাং,জুয়াড়ি জিরো টলারেন্স পূর্ব থেকেই ঘোষণা করছেন বলে উল্লেখ করে বলেন, যেকোন তথ্য আইনশৃঙ্খলা বাহিনী অথবা আমাকে গোপনে দিয়ে সহযোগিতা করবেন বলে জনগণকে শপথ করান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো এনামুল হক,সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রহিম খান লিটন,বাকশীমূল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সড়ক সংস্কার কাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন।