
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় মাদক সেবনের অভিযোগে মো সেলিম(২১) নামের এক যুবককে ৪ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে শশীদল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সময় তাকে মাদক সেবনের অভিযোগে আটক করে এই কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার( ভুমি) তারেক রহমান।। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
অভিযুক্ত মাদকসেবি মো সেলিম ব্রাহ্মণপাড়া উপজেলার
বড়ধুশিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম জোহরআলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আজ বিকালেই আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।