
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এক কর্মসলা অনুষ্ঠিত হয়।রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা বিআরডিবি হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।সুন্দারবন ইয়ুথ গ্রুপের বটিয়াঘাটা শাখার সদস্য উদায় সংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভুটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা,বটিয়ঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃসোহরাব হোসেন মুন্সী,প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা, দ্বীপ সাহা, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইয়ুথ গ্রুপের সদস্য নজরুল ইসলাম, ছন্দা বিশ্বাস, সোহাগ আহমেদ, শুভ্রদেব ঢালী, দৃষ্টি গাইন, শাহিন সিরাজ, সৌরভ গোলদার, শাহাবুদ্দিন আকঞ্জি, নিশাত তাসনিমসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথি বলেন, “প্লাস্টিক দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।” তিনি প্লাস্টিক ব্যবহার কমানো ও প্রতিরোধে বিভিন্ন কার্যকর উপায়ের কথা তুলে ধরেন। রুপান্তরের উদ্ধোগে উপজেলায় মোট ৩০০ টি বৃক্ষ রিতরণ করা হবে।এর মধ্যে ১৫০ টি বটিয়াঘাটা সদরে ও ১৫০ অন্য তিনটি ইউনিয়নে বিতরণ কর হবে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।