
মোঃ সোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটা তেতুঁলতলা দশগেট ও ময়ুর নদীর সাথে সংযোগ মরা কাজীবাছা নদী খনন পরিদর্শন করেন খুলনা। সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় খুলনা বটিয়ঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের তেতুলতলা দশ গেট ও নদী খনন পরিদর্শন করেন।এ সময় তিনি খুলনা সিটির পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম এই দশগেট সংস্কার ও পানি সরবরাহের জন্য নদী খননের বিভিন্ন সমমনা নিয়ে স্তানীয় নেতা কর্মী ও প্রকৌশলীদের সাথে মত বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রদান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী সিভিল ও যান্ত্রিক মাসুদ করিম, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক সেলিমুল আজাদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিক, উপজেলা কৃসক দলের সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, ওয়ার্ড সভাপতি বাবুল খা, বিএনপি নেতা বাদল হাওলদার, আজিম খান, নাজমুল শেখ, আবদুল্লাহ হাওলাদার, জলিল খান জলিল আকন, আজিজুল শেখ, মনির সহ আরো অনেকে।