
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় পানাম রিসোর্সে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৪ জুলাই সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিতব্য পদযাত্রা ও সমাবেশ সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের সিনিয়র সংগঠক জাহিদুল হক বাঁধন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা খন্দকার, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জের যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম, জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আখি, জাতীয় যুবশক্তি সোনারগাঁর সংগঠক আবু সুফিয়ান এবং রাইয়ান।
বক্তারা বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আগামী ১৪ জুলাইয়ের কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৪ জুলাই সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিতব্য পদযাত্রা ও সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।