
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন প্রতিনিধিঃ
গতকাল শনিবার গফুর মুন্সি ফাউন্ডেশন চরভদ্রাসনের মাথা ভাংগা এলাকায় আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ও চরভদ্রাসন এলাকার অতি দরিদ্র দুস্হ পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিটি পরিবারকে ২৫ কেজির এক বস্তা চাল,এক লিটার সয়াবিন তেল,এক কেজি করে মসুর ডাল, পিয়াজ,আলু ও মুড়ি দেয়া হয়।
এ সময় সংগঠনের পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সংগঠনের পরিচালক সমবেত উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন “আমাদের কোন প্রকার রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোন উচ্চাভিলাস নেই, আল্লাহ পাক আমাদের সামর্থ্য দিয়েছেন বলে আপনাদের আপদে বিপদে দুঃখ দুর্দশায় পাশে দাড়িয়ে থাকি।আমার মরহুম বাবা গফুর মুন্সি ও আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি করে আপনাদের সেবা করতে পারি।সংগঠনটির আরেক পরিচালক শাহাদাত হোসেন বলেন ” আজকে এই খাদ্য সহায়তা যেটি আপনাদের দিতে এসেছি সেটি আপনাদের জিনিস, আপনাদের জিনিস আপনাদের কাছে পৌছানোর জন্য আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব টুকু শুধু পালন করছি।আপনারা আমার বাবার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী,সভাপতিত্ব করেন জনাব অহিদুজ্জামান মোল্লা,আমন্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ শাহজাহান শিকদার ,আলিমুজ্জামান মৃধা মনজুরুল হক মৃধা,ফারুক হোসেন মৃধা,নুরু মোল্লা ,হবি শিকদার ,আলহাজ মৃধা প্রমুখ।এছাড়াও উপস্হিত ছিলেন সুমন শিকদার ,ফারুক মোল্লা ,মোকসেদ মোল্লা ।আমন্ত্রিত অতিথির মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন মোঃ সফর আলী চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ওয়াহিদুজ্জামান মোল্লা,মোঃশাহজাহান শিকদার মনজুরুল হক মেধা ,ফারুক হোসেন মৃধা ।এছাড়া সুচনা বক্তব্য দেন সাংবাদিক মোস্তফা মাহমুদ। বক্তারা গফুর মুন্সী ফাউন্ডেশনের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের মানবিক কাজের ভুয়োষী প্রশংসা করেন।
পুরো অনুষ্ঠানটি উপস্হাপনা করেন মোঃ মোজাফফর হোসেন জাফর।