
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫নং ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মজিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।