
মনির হোসেন, মোংলা বন্দর প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খাল এলাকা থেকে হরিণর মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্টগার্ড।
১৫ নভেম্বর রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল এলাকায় ১৫ নভেম্বর সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮ টি পা, ২ টি মাথা এবং ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।