
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তাজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (২ আগস্ট ২০২৬) রাত আড়াইটার দিকে ধামরাই থানাধীন সূয়াপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. মতিউর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার তাজুল ইসলাম ধামরাইয়ের সূয়াপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।