
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ আগস্ট ঘটনার অভিযোগ ওঠার পর সোমবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিয়ে বিদ্যালয়ে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দপ্তরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দপ্তরির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত সত্য জানা যাবে।