
সুব্রত ঘোষ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে স্বর্ণের চেইন ছিনতাই ও ৬০হাজার টাকা চাঁদা দাবীর মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
থানায় লিখিত এজাহারসূত্রে জানা যায়, গাবতলীর নেপালতলী ইউনিয়নের তেরোপাখি গ্রামের বিপুল প্রামানিকের স্ত্রী জরিনা বেগম (৩০) একই গ্রামের জনৈক শাহিন আলমের সাথে মোবাইল ফোনে কথা বলতেন। জরিনা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে শাহিন আলম ও তার স্ত্রী সীমা বেগমের মাঝেমধ্যেই (৩৫) ঝগড়া বিরোধ লেগেই থাকতো। এক পর্যায়ে জরিনা বেগমকে তার স্বামীর সাথে কথা বলতে নিষেধ করেন স্ত্রী সীমা বেগম। এতে চরমভাবে ফুষে উঠে জরিনা বেগম। এরই জের ধরে গত ৯ই মে বিকেল ৩টায় জরিনা বেগম ও তার লোকজন বাঁশের লাঠি নিয়ে শাহিন আলমের বাড়ীতে হামলা চালিয়ে সীমা বেগমকে বেদমভাবে মারপিট করে ছেলাফোলা জখম করে আহত করে। মারপিটের এক পর্যায়ে সীমা বেগমের পরিহিত কাপড় টেনে হেচরে খুলে শ্লনতাহানী ঘটানো হয়। এ সময় সীমার গলায় থাকা ২লাখ টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে স্বর্ণের চেইন ফেরত দিতে বিএনপি নেতা ৬০হাজার টাকা চাঁদার দাবী করে। এ ঘটনায় ভুক্তভোগী সীমা বেগম গত ২৯জুলাই বাদী হয়ে তেরোপাখি গ্রামের জরিনা বেগম,ও বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ এবং মেহেদী হাসানকে অভিযুক্ত করে মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই জাহাঙ্গীর আরিফ গত ২জুলাই দিবাগত রাতে জরিনা বেগম ও আরিফুর রহমান আরিফকে গ্রেফতার করে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।