
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
সদরপুর সংবাদ-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সদরপুর সরকারি কলেজ জামে মসজিদে এক বিশেষ আলোচনা, দুআ মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ এশা সদরপুর সরকারি কলেজ জামে মসজিদে আয়োজিত দুআ মাহফিলে মুসল্লিদের সঙ্গে নিয়ে মুনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম এবং সদরপুর সংবাদ-এর প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
মুনাজাতে সদরপুর সংবাদ-এর উত্তরোত্তর সফলতা, অগ্রগতি ও কল্যাণ কামনা করার পাশাপাশি দেশ, জাতি, সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দুআ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, সমাজকল্যাণ সম্পাদক কারী শেখ হাশমতউল্লাহসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।
দুআ মাহফিলে সদরপুর সংবাদ-এর দীর্ঘ পথচলা, মানুষের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পাঠকের সেবা করার বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ২৮ আগস্ট ২০১৭ সদরপুর উপজেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সদরপুর সংবাদ-এর যাত্রা শুরু হয়। নয় বছরের পথচলা শেষে ২০২৬ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটি ১০ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।