
সুব্রত ঘোষ, বগুড়াঃ
বগুড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনের শুরুতেই দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন এমপি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দিবসটি ঘিরে বগুড়ার ১৩টি উপজেলাতেই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।