
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪ নং ওয়ার্ডে নানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ মাগরিব পূর্ণমতি মসজিদ গেট বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুবনেতা জবলুল হাসানের সঞ্চালনায় ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক, নবগঠিত বুড়িচং পৌরসভার মেয়র পদপ্রার্থী জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, পূর্ণমতি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মুমিনুল হক খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সুমন ভুইঁয়া, শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস সহ কর্মসূচিতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।
সংগঠনের সার্বিক সাংগঠনিক গতিশীলতা নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক, নুরুল আমিন, মুমিনুল হক খান বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদানের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কঠোর সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আলাউদ্দিন। এতে মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে প্রধান অতিথি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।