
সুব্রত ঘোষ,বগুড়াঃ
বগুড়ায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় বাঁধন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদিঘী উপজেলার ইয়ার্ড কলোনি এলাকায়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন ইয়ার্ড কলোনি এলাকার একটি ছাতিয়ান গাছের ডালে বাঁধনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। পরিকল্পিতভাবে বাঁধনকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত বাঁধন আদমদিঘী উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে। নিহতের মা সীমা বানু জানান, এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।