
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল স্কার্ফসহ মাদক মামলায় ৪ জন, সন্ত্রাস বিরোধী মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং মাদকসেবী ৪ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে ২৩/০৯/২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়
১। মোঃ শাহ আলম (৩৫), পিতা- মৃত গনি মিয়া, স্থায়ী: গ্রাম- আপন পাড়া, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, বর্তমান: গ্রাম-শাহাপুর, সোনারগাঁও পৌরসভা, ওহিদ উল্লাহ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
২। মোঃ আরিফ (২৪), পিতা- মোক্তার হোসেন, মাতা- মাফিয়া, স্থায়ী: গ্রাম- চেঙ্গাকান্দি, ইউপি- সনমান্দি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৩। মোঃ শরিফ (২২), পিতা- মোক্তার হোসেন, মাতা- মাফিয়া, স্থায়ী: গ্রাম- চেঙ্গাকান্দি, ইউপি- সনমান্দি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
৪। মোঃ নুরুউদ্দিন (৫১), পিতা- মৃত আব্দুল সোবাহান, মাতা- জোহরা খাতুন, স্থায়ী: গ্রাম- পিরোজপুর, প্রধান বাড়ী, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে
আলমগীর সরকার (৫০), (নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক), পিতা- মৃত আলাল উদ্দিন সরকার, স্থায়ী: গ্রাম- বারদী (সেনপাড়া), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ।
মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে
১। আনোয়ার হোসেন মল্লিক (৪৫), পিতা-মৃত সোরহাব মল্লিক, মাতা-ছালেহা বেগম, স্থানীয় ঠিকানা- গ্রাম-শিংপাড়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ, বর্তমান ঠিকানা- গ্রাম-মাগাডেন, আগারগাঁ তালতলা, থানা-পশ্চিম কাফরুল, জেলা-ঢাকা।
২। মোঃ অভি ইসলাম ওরফে ইয়ামিন (২১), পিতা-বাবুল হোসেন পালোয়ান, মাতা-কুলসুম আক্তার, গ্রাম-মালিহা রাজাপুর, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট।
৩। মনির হাওলাদার (৩৫), পিতা-বারেক হাওলাদার, মাতা-লাইলী বেগম, স্থানীয় ঠিকানা- গ্রাম-উত্তর চেইতা, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা- গ্রাম-কামরাঙ্গীরচর (আলাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া), থানা-কামরাঙ্গীরচর, জেলা-ঢাকা।
৪। মোঃ জামান (৩৬), পিতা-মৃত- শাহজাহান, মাতা-জামিনা বেগম, ঠিকানা: স্থায়ী: (গ্রাম-কাবিলগঞ্জ, বাগবাড়ী, ওয়ার্ড নং- ০৪, পোঃ- বড়নগর), উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে
১। মোঃ জাকির হোসেন (৪৪), পিতা- মৃত আঃ রহমান, স্থায়ী: গ্রাম- তাতুয়াকান্দি, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
২। মোঃ রুহুল আমিন (৪০), পিতা- মোঃ আব্দুল হাই, মাতা-পিয়ারা বেগম, স্থায়ী: গ্রাম- দরপত ঠোটালিয়া, পোঃ-আমিনপুর, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতার ১১ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।