
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
সোনারগাঁ, নারায়ণগঞ্জ | ৪ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২৭ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ৬ জন, মাদকসেবী ১২ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলায় ৪ জন এবং ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন কবীর হোসেন (৪০), রাসেল মিয়া (২৩), পারভেজ হোসেন (২২), রফিকুল ইসলাম (২৩), ওবায়েদুল্লা (৪৫), আসাদুল্লাহ (৪৮), কবীর হোসেন (৩২), মোজাম্মেল (৪০), আব্দুল হালিম (৪০), ইলিয়াস (৫০), আলী হোসেন ভূঁইয়া (৬২) ও পান্না ভূঁইয়া (২৩)।
এ ছাড়া মাদক মামলায় গ্রেফতার হয়েছেন দেওয়ান আরজু (৫৪), বাহা উদ্দিন (৫৮), জুয়েল (২৩), রেহানা (৬০), হনুফা (৩২) ও রুবি (৪৫)। তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল আমিনকে (৪২)। অন্যদিকে, বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির (৪৪) এবং জামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি সানা উল্লাহ (৩২)।
পুরোনো মামলায় গ্রেফতার করা হয়েছে মোঃ সিয়াম (১৮), রফিকুল ইসলাম, মোঃ আজগর আলী (২১) ও মুন্নাকে (৪২)। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ সাব্বির আহমেদ (২০) এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোঃ বাছেদকে (৪৯) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের এ বিশেষ অভিযান অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।