
সুব্রত ঘোষ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ১৮ বোতল মাদকসহ অনিতা রানী ঘোষ (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
শনিবার ৩ অক্টোবর রাত ১০টায় বগুড়া সদর উপজেলার বারোপুর সোনারপাড়া গ্রামে অভিযান চালিয়ে অনিতা ঘোষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অনিতা রানী বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকার রাজিউলের স্ত্রী। তিনি সম্প্রীতি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহন করেছে বলে জানা গেছে। শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে মাদকের একটি চালান বগুড়ায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বারোপুর সোনারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নামুজা থেকে বারোপুরগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশার পেছনের সিটে থাকা যাত্রী অনিতা রানী ঘোষের সঙ্গে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে ১৮ বোতল ফেয়ারডিল ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি রেডমি নোট ১৩ মডেলের অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিতা রানী স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে সীমান্তবর্তী হিলি এলাকা থেকে ওই মাদকের চালান সংগ্রহ করে বগুড়ায় নিয়ে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, গ্রেপ্তার অনিতা রানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।