
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজলী গ্রামে চুরি ও ইয়াবা সেবনের অভিযোগে কামরান মোল্লা নামে এক যুবককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন
স্থানীয় সূত্রে জানা যায়, কামরান মোল্লা বড় কাজলী গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। সাগর মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, কামরান তাঁর বাড়িতে একাধিকবার চুরি করেছেন এবং তাঁর ঘরে বসে ইয়াবা সেবন করতেন।
১৫ অক্টোবর সরেজমিনে গিয়ে কামরান মোল্লাকে হাত-পা বাঁধা অবস্থায় আহত দেখতে পাওয়া যায়। তবে ঘটনাস্থলে তাঁর কাছে ইয়াবা ট্যাবলেট বা মাদকদ্রব্য পাওয়া যায়নি। শুধু ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কাউকে হাত-পা বেঁধে মারধর না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো হচ্ছে।