
সুব্রত ঘোষ, বগুড়াঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে বিরধী দল লংমার্চ করা হয়েছে। জনগনের সাথে ধোকা দেয়ার রাজনীতিতে বিরোধী লিপ্ত হয়েছে।
ধোঁকাবাজির রাজনীতি, সস্তার রাজনীতি ও ভোটের রাজনীতি বন্ধ করে দেশের মানুষের জন্য রাজনীতি করুন। মানুষ আপনাদের ভোট দিয়ে বিরোধী দলের আসনে বসিয়েছে। বিরোধী দলের কাছ থেকে জনগণ দায়িত্বশীল আচরণ আশা করে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নেওয়া এবং পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচার অভিযোগ রয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। নির্বাচনের সময় তাদের বিভিন্ন পূজামণ্ডপে দেখা গেলেও এবার দুর্গাপূজায় কোনো মণ্ডপে দেখেননি বলে জানান তিনি। মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়েছেন। দুর্গোৎসবের সময় যেভাবে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেন, রোজা ও পূজাকে এক করেছেন এবং মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন, এবার কিন্তু আপনাদের কোনো পূজামণ্ডপে দেখিনি। প্রতিমন্ত্রী বলেন, বাক স্বাধীনতার পাশাপাশি বক্তব্যের শালীনতাও থাকতে হবে। বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের অসম্মান করে অশালীন ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বলে বিরোধী দল সংসদে বক্তব্য দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারকে সময় দেওয়া উচিত। অথচ সংসদের বাইরে গিয়ে তারা ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে লংমার্চ করছে।
তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে লাখ লাখ টাকা খরচ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন।