
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়ন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে আয়োজিত র্যালিতে যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমরেজ আলম, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান কালা, যুবদল নেতা হাচান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ হাসান, যুবদল নেতা লিটন, উপজেলা যুবদলের সদস্য লাবলু, লস্করদিয়া ইউনিয়ন যুবদলের নেতা জাবেদ শেখ ও ওহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা কামাল মোল্লা, ফারুক, শাহজালাল, শওকত খান ও রবিউল ইসলামসহ যুবদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।