
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করেছিলেন বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। চট্টগ্রাম বিভাগের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে ও স্বর্ণপদক লাভ করেছিলেন। নবগঠিত বুড়িচং পৌরবাসী প্রত্যাশা আসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনে তিনি হবেন দলের কান্ডারী, বুড়িচং পৌরসভার প্রথম মেয়র।
কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার মানুষের সেবায় জীবনের বাকি সময়টুকু কাটাতে চান সদর ইউনিয়নের ২বারের সাবেক চেয়ারম্যান জননেতা জাবেদ কাওসার সবুজ চেয়ারম্যান।আসন্ন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে তাঁর সামাজিক কর্মকাণ্ড, অতীতের নির্বাচনী অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁর প্রতি প্রত্যাশার কথা জানা গেছে।বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সবুজ চেয়ারম্যান ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তাঁর প্রতি সর্বস্তরের মানুষের আস্থা রয়েছে। তিনি এর আগে সদর ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।সেই সময় থেকে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নির্লস কাজ করে গেছেন। কাজের প্রতি দায়িত্ব ও নিষ্ঠাবান হওয়ার কারণে তিনি স্বর্ণপদকে ভূষিত হয়েছিলেন।
তাঁরা আরও বলেন—তিনি দল-মতনির্বিশেষে সব মানুষের কথা শোনেন, এলাকার সমস্যা চিহ্নিত করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেন। পাশাপাশি শিক্ষা, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত বুড়িচং পৌরসভা গড়ার প্রত্যয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক,বুড়িচং উপজেলা যুবদলের আহবায়কের দায়িত্ব পালন করছেন।সেজন্য তৃণমূল নেতাকর্মীদের সাথে তার গ্রহণ যোগ্যতা সবচেয়ে বেশি।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সৌজন্য আলাপচারিতায় সবুজ চেয়ারম্যান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই জনপদের সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।”তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ বুড়িচং পৌরসভার গড়ে তুলতে চান। পৌরসভা কে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।তাঁর মতে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার পরিবেশ উন্নত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।তিনি আরো বলেন “আমি মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখাই আমার প্রত্যাশা। জীবনের বাকি সময়টুকু বুড়িচং পৌরবাসীর সেবায় কাটাতে চাই।”
বুড়িচং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ভবিষ্যতে যিনিই জনপ্রতিনিধি নির্বাচিত হোন, তিনি যেন মানুষের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করেন। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখেন।স্থানীয়দের মতে, একটি সুন্দর ও সমৃদ্ধ বুড়িচং পৌরসভা গড়ে তুলতে প্রয়োজন জনবান্ধব নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এসব প্রত্যাশা পূরণে ভবিষ্যৎ নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পৌরবাসী।