
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং পৌরসভার আসন্ন নির্বাচনে ৬ নম্বর (জরুইন ও হরিপুর) কে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত,ও সুশৃঙ্খল আদর্শ ওয়ার্ড হিসেবে গড়তে চান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য, বিশিষ্ট সমাজসেবক আরিফুল ইসলাম সুমন। আসন্ন নির্বাচনে এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরে আরিফুল ইসলাম সুমন বলেন বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আমার জন্মভূমি। মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতি ও জনসেবার মূল লক্ষ্য। ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের সেবা করতেই আমি কাউন্সিলর পদে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছি।দল মত নির্বিশেষে ৬নং ওয়ার্ডের সবাই কে সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ উপহার দিতে চাই।” তিনি মনে করেন, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্হা,সমাজ থেকে মাদক মুক্ত এবং দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব।
তিনি আরও বলেন, (জরুইন,হরিপুর) ৬ নম্বর ওয়ার্ডের মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন চায়। জনগণের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, দখলমুক্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব।”জনগণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।