
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি শেরপুর
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (০১ নভেম্বর ২০২৬ খ্রি.) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিস, নকলার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক যুবক-যুবতী অংশ নেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিঃ ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন—নকলা থানার অফিসার ইনচার্জ জনাব রিপন চন্দ্র গোপ, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জনাব মোঃ মহিউদ্দিন মুক্তার, সাবেক চেয়ারম্যান ও নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জনাব আব্দুল হক তালুকদার চান মিয়া, নকলা পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন, নকলা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আহবায়ক জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ, নকলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোঃ মুরাদুজ্জামান মাসুম, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব মোঃ রফিকুল ইসলাম রফিক এবং নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ মামুন মিয়া।
এ সময় বক্তারা দেশের উন্নয়নে যুবসমাজের অবদানের ওপর গুরুত্বারোপ করেন এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সফল ও উদ্যোমী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপন ও যুবক যুবতী দের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।