
বটিয়াঘাটা প্রতিনিধি (খুলনা):
খুলনার বটিয়াঘাটায় এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে রাজু মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাজু মোল্লা উপজেলার দারোগাভিটা আশিক নগর এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, নিহার নামে এক সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেন রাজু মোল্লা। এ ঘটনায় ওই কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে বটিয়াঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দারোগাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।