
মনির হোসেন, মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলা বহু-পক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা ১৫ জন সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি সুমন হাওলাদার সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাষ্টার হাবিবুর রহমান, সদস্য জনাব, মোঃ নুর আলম সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব বিলকিস খাতুন, প্রকল্প ব্যবস্থাপক, ডব্লিউজেসিসি। আলোচ্য বিষয় ছিল, জেলে রেজিঃ, খাস জমির আবেদন (ভিপি ডিসিআর), সামাজিক নিরাপত্তা কর্মসূচী, জীবীকায়ন কর্মসূচী, জলমাহাল ক্যালেন্ডারভূক্ত করণ।
সভায় ফিশনেট প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরা হয়। গতমাস থেকে জীবীকায়ন সহায়তা কর্মসূচীর কাজ শুরু হয়েছে। মোট ৫৭৫ জন নারী মৎস্যজীবী যারা রেনুপোনা ধরার সাথে জড়িত তাদের এ সহায়তার আওতাভূক্ত করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, যারা সহায়তা পেয়েছে তাদের একটি তালিকা আগামী সভায় উপস্থাপন প্রকেল্পর পক্ষ থেকে উপস্থাপন করা হবে। ফেডারেশন এবং নেটওয়ার্কের সদস্যরা মনিটিরিং করবে যেন সঠিক ব্যবহার হয়।
ফিশনেট প্রকল্পের ১৭৩টি জেলে রেজিঃ এর আবেদন উপজেলা মৎস্য অফিসে জমা আছে, যাহা এখনও অনেকগুলি অনলাইন হয় নাই। এব্যাপারে নেটওয়ার্কের ০৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি মৎস্য অফিসারের সাথে আলোচনা করবে মর্মে সিদ্ধান্ত হয়। তাহাছাড়া মোংলায় যে সকল বদ্ধ জলমহাল আছে সেগুলোকে ক্যালেন্ডার ভূক্ত করার জন্য মৎস্য অফিসারের পরামর্শ ও সহায়তা জন্য তাঁহার সাথে আলোচনা করার সিদ্ধান্ত হয়।
ভিপিডিসিআর এর জন্য ১২টি আবেদন উপজেলা ভূমি অফিসে প্রাথমিক দলের সদস্যরা জমা দিয়েছে। এসি +এসিল্যান্ড) মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে।
সভা পরিচালানা করেন জনাব মোঃ মিজানুর রহমান এ্যডভোকেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, খুলনা এবং মোঃ মোখলেছুর রহমান, এরিয়া ম্যানেজার, ফিশনেট প্রকল্প, উত্তরণ, মোংলা।