
মোঃ মামুন মিয়া, (শেরপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শেরপুরের নকলায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, নকলা, শেরপুরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিবরণ ও অতিথিবৃন্দ
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যারা
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। প্রধান বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন:
জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার, নকলা, শেরপুর।
জনাব রিপন চন্দ্র গোপ, অফিসার ইনচার্জ, নকলা থানা।
জনাব মোঃ মহিউদ্দিন মুক্তার, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপি।
জনাব মোঃ মোবাশ্বের আলী চৌধুরী (টুটুন), সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপি।
জনাব মোঃ আব্দুল হক চান মিয়া তালুকদার, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ৪ নং কুর্শা বাদাগৈর ইউনিয়ন।
জনাব মোঃ মোজ্জামেল হক (মোজা), সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন।
জনাব মোঃ আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার, নকলা উপজেলা।
জনাব মোঃ গোলাম মাসুম, অধ্যক্ষ, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ।
জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ, ভারপ্রাপ্ত আমির, জামায়াতে ইসলামী, নকলা।
জনাব মোঃ আনোয়ার হোসেন, সদ্য সাবেক সদস্য সচিব, নকলা পৌর বিএনপি।
জনাব মোঃ রফিকুল ইসলাম, আহ্বায়ক, নকলা উপজেলা কৃষক দল।
জনাব মোঃ মনিরুল ইসলাম, আহ্বায়ক, নকলা পৌর কৃষক দল।
জনাব মোঃ মুরাদুজ্জামান মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নকলা উপজেলা যুবদল।
জনাব মোঃ সানোয়ার হোসেন অভি, আহ্বায়ক, নকলা পৌর ছাত্রদল।
জনাব মোঃ শাহাজাদা সপন (সভাপতি), জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (কার্যকরী সভাপতি) ও জনাব মোঃ মামুন মিয়া (সাধারণ সম্পাদক), নকলা প্রেসক্লাব।
উপস্থিথি ও অন্যান্য কার্যক্রম
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।