
স্টাফ রিপোর্টার মোঃ সাহাদাত হোসেন
ভাঙ্গা উপজেলাধীন শাহমল্লিকদী এলাকায় অনুমোদনবিহীন নকল প্রসাধনী উৎপাদনের অপরাধে মোঃ রেজাউল মাতুব্বর (৪৬), পিতা: আসমত মাতুব্বর, সাং: দক্ষিণকান্দি, কাইচাইল, নগরকান্দা, ফরিদপুর-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১,৫০,০০০/- (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ভাংগা উপজেলার সহকারী সহকারী কমিশনার (ভূমি)
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভাংগা উপজেলার সহকারী কমিশনার ভূমি শরীফুল্লাহ বলেন আগামী দিনে ভাংগা উপজেলার যে কোন ইউনিয়নে অনিয়ম দূর্নীতি করে কেউ পার পাবে না, সে যে দলের হোক না কেন,যতো শক্তি শালী লোক হোকনা কেন? তিনি আরও বলেন ভাংগা উপজেলার প্রতিটি মানুষের কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি।