
মোঃ মামুন মিয়া, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় ১২ বছরের এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মো. আ. ছালাম ওরফে টেপো (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার গণপদ্দী ইউনিয়নের পুরান গুচ্ছগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত আ. ছালাম ঘটনার দিন ওই কিশোরী একা থাকার সুযোগে অভিযুক্ত ছালাম তাকে জোরপূর্বক টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকার ও আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।