
মাটিরাঙ্গায় অবস্থানের খবর, ভারতে যাওয়ার পরিকল্পনা নিয়েও পরিবারের উদ্বেগ
মোঃ আমির হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার আকাশ দাস নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে নিজের শিশুসন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পৌরসভার ০১ নম্বর মধ্যমপাড়ার বাসিন্দা মিনা আক্তারের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, মিনা আক্তার তাঁর ছেলে মিরাজ মাহমুদকে সঙ্গে নিয়ে আকাশ দাসের সঙ্গে বাড়ি থেকে চলে গেছেন। এ সময় বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৯ লাখ ৮২ হাজার টাকা নিয়ে গেছেন বলেও দাবি করেছে পরিবার।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৬ নভেম্বর) তাঁরা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থান করছেন বলে জানতে পেরেছেন।
পরিবারের আরও দাবি, আকাশ দাস মিনা আক্তার ও তাঁর শিশুসন্তানকে নিয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বলে তাঁরা খবর পেয়েছেন। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাঁদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে এবং মা ও শিশুকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে থাকা মিনা আক্তার, আকাশ দাস ও শিশু মিরাজ মাহমুদকে কোথাও দেখতে পেলে অথবা তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: 01617537899
পরিবারের সদস্যরা মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের সন্ধান পেতে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।