
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলা ভাংগা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।
সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ।
এ সময় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।
নবাগত ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সাংবাদিক মুজিবুর মুন্সি, সাংবাদিক মামুনুর রশীদ, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক সাইফুল্ল শামীম, সাংবাদিক জাকির মুন্সি, সাংবাদিক সরোয়ার হোসেন, সাংবাদিক ইমরান মুন্সি,, সাংবাদিক লিওন উন্নয়ন বাংলাদেশ সাংবাদিক মোঃ রিপন শেখ সহ উপজেলার অন্যান্য সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ভাঙ্গা সকল সাংবাদিকদের আমার কাজের জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি সেই সাথে তিনি আরো বলেন আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন আপনাদের তথ্য আমি গোপন রেখে ভাঙার মানুষের জন্য কাজ করে যাব।