
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিজিবি সদস্যরা ফরিদপুরে এসে পৌঁছান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি এসে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্যরা মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার্থে কাজ করবেন। জেলার বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।
এর আগে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।