
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
রোববার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ আটক করতে সক্ষম হয়। আটক ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।