
সাইফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় এক বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) রাতে ও সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, রাত আনুমানিক ২৩টা ৪০ মিনিটে বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬২/৫-এস এর ২০০ গজ ভেতরে হরিহরনগর গ্রামের গফুর মিয়ার আমবাগানে হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।অন্যদিকে একইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্যামকুর বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ৬০/১০৯-আর এর ১৫০ গজ ভেতরে মাইলবাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠ এলাকা থেকে হাবিলদার ইমদাদুল হকের নেতৃত্বে নিয়মিত টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।