
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী–২ (বাউফল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসুন সরকার (কুট্টি) ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, উপজেলা বিএনপির সদস্য সালমা আলম লিলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।