
আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মুরাদের নাম অন্তর্ভুক্ত থাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন জাকির।
বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার সামনে মেসার্স এইচ,আর ট্রেডিং অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জাকির হোসেন মুরাদ।
তিনি লিখিত বক্তব্য বলেন, ২০২২ সালে গোপালপুর ইউনিয়নের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের কমিটিতে তাকে অবগত না করে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জাতীয় নির্বাচনের পর ওই কমিটির সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। জাকির হোসেন মুরাদ বর্তমান সার ও কীটনাশকের ব্যবসা করেন। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন। কখনো তিনি কোনো দলের সাথে যুক্ত ছিলেন না। তার নাম আওয়ামী লীগের কমিটিতে অন্তর্ভুক্ত থাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।