
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ১৮০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফোরদী গ্রামের চৌরাস্তায় (পাঁকা রোডে) সাইদ মাতুব্বর (২৫) নামের এক যুবককে ১৮০ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সাইদ মাতুব্বর পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের মৃত কামাল মাতুব্বরের ছেলে বলে জানাগেছে।
থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮০ পিচ ইয়াবাসহ সাইদ নামের একজনকে আটক করি। মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।