
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
বাউলে বাউল আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার ফাঁসির দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) আসরবাদ খেলাফত মজলিশের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার, ফাঁসির দাবি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আইয়ুব বিন মুছা, মাওলানা আবদুর রাজ্জাক, আবদুল খালেকসহ আরও অনেকে।