
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসী সোহাগ ভূঁইয়াকে এলোপাতাড়ি কুপিয়ে বাম হাতের কবজি কেটে নেয়ায় এবং আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে এলাকাবাসী।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে কুমিল্লা – বুড়িচং – মীরপুর সড়কে পূর্ণমতি গ্রামে সকল শ্রেণী পেশার লোকজন এ সড়কে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে ভুক্তভোগী সোহাগ ভূইয়ার ভাই ও এলাকাবাসী বলেন মামলা দায়ের করা হলে ও এক নম্বর আসামী সেনা সদস্য রেজাউল করিম ও তার ভাই চিহ্নিত সন্ত্রাসী ফখরুল হাসান প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, এবং মামলা প্রত্যাহার করার দাবীতে হুমকি ধামকি, ভয়ভীতি প্রদর্শন অব্যবহৃত রেখেছে। মামলা তুলে না নিলে সোহাগের অপর দুই ভাই ও ভাতিজা নাঈম কে আবার কুপিয়ে হত্যা করা হবে। আসামীরা নিয়মিত এলাকায় ঘুরা ফেরা করছেন,তবে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এতে সোহাগের ভাই ও তাদের সবার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। এলাকাবাসী বুড়িচং প্রশাসন এবং সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে এই চিহ্নিত সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।