
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ১৩ ডিসেম্বর শনিবার রাতের পৃথক অভিযানে বুড়িচং থানা ও দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। পুলিশ সূত্র জানায়, বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, ময়নামতি ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় নিজ বাসা থেকে ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে আটক করা হয়।উল্লেখ্য, একই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেলকে চলতি বছরের ৫ আগস্টের পর এ পর্যন্ত তিনবার গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।