
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেছে বুড়িচং পৌরসভার অন্তর্গত পূর্ণমতি ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার সকাল ৯টায় বুড়িচং উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পূর্ণমতি ৪,৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, নির্বাহী সদস্য নুরুল আমিন,সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ মিঠু,উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির আহমেদ,সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন ভুইয়া, সেলিম ভুইয়া, ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভুইয়া প্রমুখ।